• অপরাধ ও দুর্নীতি

রাজারহাটে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে চোরাই গরু উদ্ধার করে আন্তঃজেলা গরু চোর চক্রের অন্যতম সদস্য আতিকুর রহমান ওরফে আতিক কসাই (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আতিক উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বাঘআছড়া গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার গভীররাতে উপজেলার ছিনাই ও ঘড়িয়ালডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে কিসামত গোবধা এলাকা থেকে আন্তঃজেলা গরু চোর চক্রের অন্যতম সদস্য আতিকুর রহমান ওরফে আতিক কসাইকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যমতে ২টি চোরাই গরু উদ্ধার করা হয়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আতিক কসাই গরু চুরির ঘটনার বিষয়ে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন। এ ঘটনায় জড়িত অন্যান্য চোরদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo