• অপরাধ ও দুর্নীতি

যাবজ্জীবনের সাজা মাথায় নিয়ে পলাতক ছিলেন ১৭ বছর: অবশেষে আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ ধর্ষণ মামলায় যাবজ্জীবনের সাজা মাথায় নিয়ে ১৭ বছর ধরে বিভিন্ন জেলায় পলাতক ছিলেন বগুড়া ধনুটের খাদুলী এলাকার বাদশা, বছরের পর বছর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখে ধুলো দিয়ে পালিয়ে থাকলেও অবশেষে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

সোমবার সকালে ঢাকার গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরী থেকে তাকে গ্রেফতার করে র‍্যাবের আভিযানিক দল। রাতে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পে আয়োজিত এক প্রেস প্রেস ব্রিফিংয়ে বাদশার গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন। র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ২০০৭ সালে গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরিরত অবস্থায় গ্রেপ্তার বাদশার নিজ এলাকা ধুনটে এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভনে চান্দাইকোনায় একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে সেই নারীকে মারপিট ও ধর্ষণ করে বাদশা। এ ঘটনায় ২০০৭ সালের দোশরা মার্চ বগুড়া শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাদশার বিরুদ্ধে মামলা হলে সর্বশেষ ২০১৯ সালের নভেম্বরে তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় দেন আদালত। যদিও ২০০৭ সাল থেকেই পলাতক ছিলেন ধূর্ত বাদশা। বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রায় ১৭ বছর দেশের বিভিন্ন জেলায় ছদ্মবেশে আত্মগোপন করেছিলেন এই বাদশা। অবশেষে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় এবং র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাদশা কে ঢাকার গাজীপুর কোনাবাড়ির একটি গার্মেন্টস থেকে গ্রেফতার করা হয় এবং অবসান ঘটানো হয় তার আত্মগোপনের। সোমবার রাতেই গ্রেপ্তার বাদশা কে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo