• অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জে আওয়ামীলীগ নেতা হত্যার ঘটনায় ৪ আসামী গ্রেফতার 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামীলীগ নেতা সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১। রোববার(৩০ জুন-২০২৪) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র‍্যাব ১১এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার কাশিপুরের সফর আলী মাঝির ছেলে আলাউদ্দিন ওরফে হীরা, আওলাদ হোসেনের ছেলে আল আমিন, জাফরের ছেলে রাসেল ও সেলিমের ছেলে সানি।
তিনি জানায়, এলাকায় ইট বালু সিমেন্ট সহ ইমারত নির্মান সামগ্রি সরবরাহ ব্যবসার নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিতে বাধা দেয়ায় সন্ত্রাসী সালাউদ্দিন সালু ও হিরার সাথে সুরুজ মিয়ার বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরেই সুরুজ মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। নিহতের ছেলে মুন্না বাদি হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় সন্ত্রাসী ও হত্যাকান্ডের মূল হোতা সালাউদ্দিন সালু ও হীরা সহ ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/ ১৫ জনকে আসামি করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় চুরি, ডাকাতি, হত্যা চেষ্টা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন সহ একাধিক মামলা চলমান রয়েছে।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার সদর উপজেলার ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের আলীপাড়া এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক সুরুজ মিয়াকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এসময় সুরুজ মিয়াকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আহত হন তার দুই ছেলে সহ চারজন।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo