• অপরাধ ও দুর্নীতি

মানিকগঞ্জে পৃথক অ‌ভিযা‌নে মাদকসহ আটক ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

শনিবার সকালে প্রেস বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আবুল কালাম।

প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জা‌না‌নো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই (নিঃ) আজহারুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে হরিরামপুর উপ‌জেলার ইজদিয়া সাকিনস্থ শামুজুদ্দিন মোল্লার বসত বাড়ীর উঠান হইতে হ‌রিরামপুর এর ইজ‌দিয়া গ্রা‌মের মো: আওলাদ এর পুত্র মোঃ রুবেল মোল্লাকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে।

অপর একটি অভিযানিক দল এসআই (নিঃ) মোঃ বিল্লাল হোসেন ভূঞা এর নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া মানিকগঞ্জ সদর থানাধীন বরুন্ডী সাকিনস্থ শশ্বানঘাট কালীমন্দিরের সামনে ফাঁকা জায়গা হইতে মানিকগঞ্জ সদর উপ‌জেলার বরু‌ন্ডি গ্রা‌মের আওলাদ হো‌সে‌নের পুত্র মোঃ হাছান মিয়া (২২) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

একই তারিখে অপর আ‌রেক‌টি অভিযানিক দল এসআই (নিঃ) মোঃ আশিকুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন ভূমদক্ষিন সাকিনস্থ ভূমদক্ষিন উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে জনৈক নাজমুল ইসলাম এর হোটেলের সামনে পাকা রাস্তার উপর হইতে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ঘাঘরকান্দা গ্রা‌মের আব্দুল হক গাজীর পুত্র মোঃ আলী হাসান (৩১) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। ধৃত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন রহিয়াছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর, হরিরামপুর ও সিংগাইর থানায় পৃথক তিনটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়।

 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo