• অপরাধ ও দুর্নীতি

পঞ্চগড়ে যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বিআরটিএ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: জাতীয় মহা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি ফিটনেস, রেজিষ্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স বিহীন এবং সড়ক দূর্ঘটনা এড়াতে দ্রুতগামী হেলমেট বিহীন মোটরসাইকেলের ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে বিআরটিএ

শুক্রবার (২৮ জুন) দুপুরে বিআরটিএ পঞ্চগড় সার্কেল বোদা হাইওয়ে থানা পুলিশকে সাথে নিয়ে যৌথ ভাবে পঞ্চগড়ের বোদা উপজেলার সাতখামার ১১ মাইল এলাকায় এই অভিযান কার্যক্রম শুরু করে। ১ ঘন্টার অভিজানে ৮টি যানবাহনকে জরিমানা করে ৪৩ হাজার টাকা আদায় করা হয়েছে। একই সাথে তাদের সতর্ক করা হয়। 

অভিযানের সময় বিআরটিএ পঞ্চগড় সার্কেলের মোটরযান পরিদর্শক রেজোয়ান শাহ্ বলেন, ফিটনেস বিহীন, দ্রুতগতির হেলমেট বিহীন মোটরযানের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। সে অভিযানের অংশ হিসেবে আজকে আমরা বোদা হাইওয়ে থানা পুলিশকে নিয়ে বিশেষ এই অভিযান শুরু করেছি। রাস্তায় শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে আমরা কাজ করে যাবো।

এসময় তিনি আরো বলেন, সড়কে দূর্ঘটনার মূল কারণ অসতর্কতা এবং অমনোযোগীতা এজন্য আমরা অনেককে আটক করে সতর্ক করার পাশাপাশি মোটরমাইকেলে হেলমেট পরিধানে উৎসাহ এবং প্রত্যেককে রাস্তায় আইন মেনে চলার জন্য উৎসাহ প্রদান করছি।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo