প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি জিয়ারুল ইসলাম জুম্মান (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম বুধবার গভীররাতে বারুইটারী সুধাংসু মোড় এলাকা থেকে পশ্চিম বাগভান্ডার এলাকার মাদক কারবারি জিয়ারুল ইসলাম জুম্মানকে একটি মোটরসাইকেলে মাদক পরিবহনের সময় ২৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। তার বিরুদ্ধে বগুড়া জেলার নন্দিগ্রাম থানায় পূর্বের ১ টি মাদক মামলা রয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, ভূরুঙ্গামারীতে ২৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এবিষয়ে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...
নিউজ ডেস্কঃ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...
জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

মন্তব্য (০)