• অপরাধ ও দুর্নীতি

২ এপিবিএন এর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (২ এপিবিএন), বাংলাদেশ পুলিশের অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান  এর নির্দেশে, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স শাখা ২২ জুন ২০২৪ তারিখ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ এস এম সামছুউদ্দিন এবং এসআই (নিরস্ত্র) 

মোঃ জামাল হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সদর থানাধীন রেইচা বাজারে অবস্থানকালে  ৪:৩০ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বান্দরবান জেলার সদর থানাধীন সুয়ালক ইউনিয়নস্থ মাঝের পাড়ায় কুদ্দুস চেয়ারম্যানের ইটের ভাটা সংলগ্ন পূর্ব পাশে কাচা রাস্তার উপর মাদক বিক্রি হচ্ছে। উক্ত স্থানে  আসামী মোঃ আবু তৈয়ব (৩৫), পিতা- মোঃ হোসাইন, মাতা- 

রাজিয়া বেগম, সাং- ফকিরখিল, ০৩ নং ওয়ার্ড, ০৬নং পুরানগর ইউনিয়ন, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম এর হেফাজত হতে সর্বমোট আলামত ১৩০ (একশত ত্রিশ) লিটার দেশীয় চোলাই মদ, একটি সবুজ রংয়ের সিএনজি ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে উদ্ধারকৃত আলামত স্বাক্ষীগণের উপস্থিতিতে জব্দ করে। এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে। 

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo