• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রাম থেকে ৭৭ কেজি গাঁজা ঢাকায় পাচারের চেষ্টা, উদ্ধার করল পুলিশ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭৭ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকা থেক প্রাইভেটকারে মাদক ঢাকায় পাঁচারের খবর পায় পুলিশ।

পরে নাগেশ্বরী পৌরসভার কলেজ মোড়ে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে গাড়ি চেকিং শুরু করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চেকপোস্টের অনেকটা দূরে প্রাইভেটকারটি রেখে মাদক কারবারিরা পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকারটি আটক করে ৭৭ কেজি গাঁজা উদ্ধার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, নাগেশ্বরীতে ৭৭ কেজি গাঁজাসহ ১ টি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। এই বিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo