• অপরাধ ও দুর্নীতি

রৌমারীতে মানসিক ভারসাম্যহীন নারীকে হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে মানসিক ভারসাম্যহীন নারীকে হত্যার রহস্য উদঘাটন করে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, রৌমারী উপজেলার বড়াইকান্দি বাজারে গত ৯ জুন গভীর রাতে অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন নারীকে মাথার পিছনে গুরুতর আঘাত করিয়া হত্যা করে দূর্বৃত্তরা।

খবর পেয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুশাহেদ খান ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহ উদ্ধার করে  কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় গ্রাম পুলিশ মোঃ বাচ্চু মিয়া বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামি মোঃ আবুল কালাম (৪৫) ও মোঃ লালকু মিয়া (৪৬)কে গ্রেফতার করা হয়। রৌমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুশাহেদ খান জানান, আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।আসামীরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন। ভিকটিমের পরিচয় পাওয়া গেছে।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo