ছবিঃ সিএনআই
সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়ায় নোংরা পরিবেশে খাবার তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে চার প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (০৯ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযুক্ত চার প্রতিষ্ঠান হলো-সাতকানিয়া পৌর এলাকায় অবস্থিত কবির হোটেল ও জিলানী ফুডস এবং কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি এলাকার চিটাগাং বেকারি ও দয়াল বেকারি।সরেজমিনে দেখা যায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে নানা খাবার। সবকিছু বিবেচনায় নিয়ে চার প্রতিষ্ঠানকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ -এর সংশ্লিষ্ট ধারামতে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়, অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সরোয়ার কামাল, আইন-শৃংখলা রক্ষায় সহায়তা করেন সাতকানিয়া থানা পুলিশের সদস্যরা। এছাড়া সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

মন্তব্য (০)