• অপরাধ ও দুর্নীতি

নওগাঁয় ১০১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে ১০১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। যার আনুমানিক মূল্য ২০ লাখ ২০ হাজার টাকার। এসময় জব্দ করা হয় একটি কার্ভাট ভ্যান।

রোববার (৯ জুন) দুপুরে ডিবি কার্য়ালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। এরআগে গতকাল রাত ১২টার দিকে উপজেলার সান্তোষপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো নিয়ামতপুর উপজেলার সন্তোষপাড়া গ্রামের নাজির উদ্দিন মন্ডলের ছেলে টুয়েল মন্ডল ও বাহ্মমবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী (পশ্চিম) এলাকার মোহন মিয়ার ছেলে সুমন বাপ্পি (৩৫)। সংবাদ সম্মেলনে গাজিউর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে চন্দননগর ইউনিয়নের সান্তোষপাড়া গ্রামে মোকলেছার নামে এক ব্যাক্তির পুকুরের আশেপাশে একটি কাভার্ট ভ্যানযোগে গাঁজা পরিবহন করে হস্তান্তর করা হবে।

এমন সংবাদের ভিত্তিতে ছাতড়া বাজার থেকে সান্তোষপাড়া গামী পাকা রাস্তার উপর পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০ থেকে ১২ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় সুমন বাপ্পি ও টুয়েল মন্ডলকে গ্রেফতার করা হয়। পরে কাভার্ট ভ্যান তল্লাশী করা হলে ৪টি পাটের বস্তা থেকে ৩৪ পোটলা গাঁজা উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য ২০ লাখ ২০ হাজার টাকার। তিনি আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেন গাঁজার চালানটি কুমিল্লা থেকে নওগাঁর ছাতড়া এলাকায় বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন তারা। আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা মাধ্যমে এর সাথে আর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পাশাপাশি পলাতক আসামীদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলীসহ ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo