• অপরাধ ও দুর্নীতি

যাবজ্জীবনে সাজা মাথায় নিয়ে ছদ্মবেশে রিকশাচালাত গাজীপুরে, র‍্যাবের জালে গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

 বগুড়া প্রতিনিধি: বগুড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব যিনি দীর্ঘ সময় থেকে ছদ্মবেশে গাজীপুরে রিকশা চালাতো। শুক্রবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তার আসামির নাম শামীম রাজু। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার শেউলী গাছুপাড়া এলাকার মৃত ছানাউল্লাহ গাছুর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন। 

র‍্যাবের এই কর্মকর্তা জানান, শামীম রাজু ২০০৬ সালে আনিছুর রহমানের কাছ থেকে একটি ধানের জমি বর্গা নেয়। শামীম রাজু ওই জমিতে ধান ফলায় এবং ১ ডিসেম্বর ধান কাটার পর আনিছুরের ভাগকৃত ধান নিয়ে আসার জন্য তার বাড়িতে আসতে বলে। পরবর্তীতে ধান নিয়ে শামীম রাজু সন্ধ্যায় আনিছুরের বাড়িতে যায়। তার বাড়িতে থাকাকালীন শামীম রেজা আনিছুরকে হত্যা করে। পরে নিহতের ভাই আঃ আজিজ হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পর ২০২৩ সালের ৩০ নভেম্বর আসামি শামীম রেজাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মামলায় আসামি শামীম রেজা ৩ বছর ৬ মাস জেল খেটে জামিনে বের হয় এবং ছদ্মবেশে আত্মগোপন করে সংসার করতে থাকে। এছাড়া গ্রেপ্তার এড়াতে সবার অজান্তে গাজীপুর এলাকায় ছদ্মবেশে অটো রিক্সা চালাতো। আইনগত ব্যবস্থা নিতে আসামিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।  

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo