• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী হত্যার মুল হোতা অস্ত্রসহ গ্রেফতার

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : নির্বাচনের বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে গুলিবিদ্ধ করে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী আশরাফুল রহমান ইজাজকে হত্যার ঘটনায় ঘাতক হাসান আল ফারাবী জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার কার্যালয়ে হওয়া সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিস্তারিত তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।এলাকার কয়েকটি সূত্র জানায়, জেলা ছাত্রলীগ সহসভাপতি হাসান আল ফারাবী জয়ের সাথে ছাত্রলীগের কর্মী ইজাজের পূর্ব বিরোধ ছিল।

বুধবার সকালে ভোট কেন্দ্রে তাদের মধ্যে তর্ক হয়। সন্ধ্যায় বিজয় মিছিল চলাকালে আবার বিরোধ হলে জয় ইজাজকে গুলি করে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল হোসেন খোকার সমর্থক হলো ফারাবী।পুলিশ সুপার জানান, কলেজ পাড়ার খোকা ও ফারাবীর বিভিন্ন সিদ্ধান্ত মেনে নিতো না ইজাজ ও তার লোকজন।

এ নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। ভোটের দিন একটি অস্ত্র সংগ্রহ করে দেয় খোকা। সেটি তিনি ফারাবীর হাতে তুলে দেন। বিকেলে খোকার সঙ্গে তর্কাতর্কির সময় ইজাজকে গুলি করে ফারাবী।এদিকে ফারাবীকে গ্রেপ্তারের খবর পেয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ভিড় করেন ইজাজের স্বজনরা।

এ সময় তারা ক্ষোভ দেখান ও খোকাসহ অন্যদের গ্রেপ্তারের দাবি জানান।বুধবার সন্ধ্যা ৬ টায় পৌর এলাকার কলেজপাড়ায় খান টাওয়ারের সামনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র আশরাফুল রহমান ইজাজ খুন হয়। একটি ভিডিওতে দেখা যায়, ফারাবী তাকে গুলি করে কোমরে পিস্তল রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo