• অপরাধ ও দুর্নীতি

নওগাঁয় ৪৯৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে মাদক ব্যবসায়ি ইলিয়াস হোসেন (২৮) ৪৯৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে বদলগাছীর থানার চাকলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ইলিয়াস হোসেন ওই গ্রামের বেলাল হোসেন এর ছেলে। এসময় নয়ন (৩১) নামে অপর এক মাদক ব্যবসায়ি পালিয়ে যায়। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়-আটক ইলিয়াস চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামী নয়ন এর মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫ গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় চাকলা গ্রাম থেকে ইলিয়াস হোসেন কে আটক করা হলেও নয়ন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ইলিয়াস কে তল্লাশি করলে তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪৯৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৭ হাজার ৭৯০ টাকা উদ্ধার করা হয়।

আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo