• অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দেড় কেজি গাঁজাসহ শরিফুল ইসলাম (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার আটককৃত মাদক ব্যবসায়ীকে এসআই আক্তারুজ্জামান মিয়া বাদী হয়ে মাদক মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে।

জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরী গ্রামের মঞ্জুর রহমানের পুত্র শরিফুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। পরে রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শরিফুলের বাড়ির পাশে কলা বাগানে এএসআই শামসুজ্জোহা ও মনিরুজ্জামান অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা সহ আটক করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান জানান, দেড় কেজি গাঁজাসহ শরিফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আদালতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশের এধরণের অভিযান অব্যহত থাকবে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo