• অপরাধ ও দুর্নীতি

আড়াইহাজারে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে রিকশা চালক ওসমান হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি আবুল হোসেন (৩০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

সোমবার (৩ জুন) আড়াইহাজার থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আবুল হোসেন আড়াইহাজার থানার চাসুরকান্দি সরকারপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, গত ২৮ মে (মঙ্গলবার) নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামী আবুল হোসেনকে লোকমান হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ মামলায় আবুল হোসেন দীর্ঘদিন আত্মগোপনে ছিল। রায় ঘোষনার পর আবুল হোসেনকে গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-১১ একটি গোয়েন্দা দল জোর তৎপরতা শুরু করে। এক পর্যায়ে র‍্যাব-১১ এর একটি গোয়েন্দা দল গোপন তথ্যের মাধ্যমে আবুল হোসেনের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১'র একটি আভিযানিক দল আড়াইহাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আবুল হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। মামলা সূত্রে জানা যায়, ভিকটিম ওসমান আড়াইহাজার উপজেলার বাসিন্দা এবং সে পেশায় রিক্সাচালক ছিল। ২০০৮ সালের ২৮ নভেম্বর গ্রেপ্তারকৃত আবুল হোসেন ও তার সহযোগীরা রিক্সাচালক ওসমানকে গলাকেটে হত্যা করে তার মরদেহ ঈদ বারদী এলাকার বিলের মধ্যে একটি পুকুরের পাশে জঙ্গলে ফেলে রাখে।

এ ঘটনায় ওসমানের বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় ৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৪২(১১)০৮। পরে এই মামলার দীর্ঘ শুনানি শেষে আসামী আবুল হোসেন (৩০) এর বিরুদ্ধে হত্যা মামলার ৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে বিজ্ঞ আদালত ২৮ মে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo