ছবিঃ সংগৃহীত
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে র্যাবের অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৩ জন অপরাধী ধরা পড়েছে। আজ রবিবার বিকালে আটকের পর থানা পুলিশের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-১৩ এর উপ পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, এর সদস্য অভিযান চালিয়ে জেলা সদরের রাজবাটি শেখপুরা এবং রাজারামপুর এলাকা হতে মাদক মামলাসহ অন্যান্য মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে আজ রবিবার বিকালে আটক করেছে।
আটক ৩ জনের মধ্যে মোঃ আলম (৩২), জেলা শহরের রাজবাটি সব্জী বাগান মহল্লার-মৃত মুসলিম আলীর ছেলে। আতাউর রহমান (৩৫) রাজারামপুরের মাহবুবার রহমানের ছেলে এবং মিজানুর রহমান (৩৮) শেখপুরার ওসমান আলী ডিলারের ছেলে।
এদের মধ্যে মোঃ আলম মাদক মামলায় এবং আতাউর রহমান যৌতুক মামলায় আদালতে রায়ে ২ মাসের সাজাপ্রাপ্ত। মিজানুর রহমান (৩৮) চেক প্রতারানার মামলায় ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা আত্বগোপনে ছিল। সাজা কার্যকর করতে আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। ধৃতদের সংশ্লিষ্ট থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)