• অপরাধ ও দুর্নীতি

সাতকানিয়ায় ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদ করায় এক ব্যবসায়ীর উপর হামলা

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

সাতকানিয়া প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদ করায় এক ব্যবসায়ীর উপর হামলা করে মাথা ফাটালেন ছিনতাইকারীরা। আহত ব্যবসায়ীর নাম মোঃ নবী হোসেন। সে ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে ও স্থানীয় মুদির দোকানদার। গতকাল রোববার দুপুর দেড়টার টার দিকে উপজেলার দক্ষিন ঢেমশা মাইজপাড়া এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে কেরানিহাট মেহফিল নামক একটি হোটেলের সামনে থেকে আয়াত উল্যাহ ও কায়েস নামের দুই নির্মাণ শ্রমিককে নুরুল ইসলাম মিয়া ও মোঃ শাকিলের নেতৃত্বে ৪/৫ যুবক ধরে একটি ভবনের তৃতীয় তলায় নির্জন স্থানে তোলেন। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে দুটি মোবাইল ও দুটি হাত ঘড়ি ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইয়ের বিষয়টি আয়াত তাদের ঘনিষ্ঠজনদের জানালে রোববার সকালে কেরানীহাটের পশ্চিমে মাইজপাড়া এলাকায় স্থানীয় ব্যবসায়ী নবী হোসেনসহ  কয়েক মিলে ঘটনায় জড়িতদের বাড়িতে গিয়ে ছিনতাই করা মোবাইল ও হাত ঘড়ি ফেরত দিতে বলেন। এসময় নবী হোসেন যুবকদের ছিনতাইসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাইজপাড়া এলাকায় রোববার দুপুরে ব্যবসায়ী নবী হোসেনের উপর হামলা চালান। এতে মাথা ফেটে নবী গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যান। 

সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মামুন বলেন, নির্মাণ শ্রমিককের মোবাইল ছিনতাইয়ের বিষয়ে অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। ছিনতাইকারীর হাতে যুবক আহত হওয়ার খবর জানি না।

 

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo