ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম গত ২৬ মে বিকেলে রাজারহাট উপজেলার সিঙ্গারডাবরী নামক স্থানে রাজারহাট-তিস্তাগামী রাস্তা থেকে একটি অটোরিক্সায় মাদক পরিবহনের সময় ফুলবাড়ী থানার তালুক শিমুলবাড়ী গ্রামের মাদক কারবারি মোঃ নয়ন মিয়া (২১) ও মোঃ মানিক মিয়া (৩৬)কে ৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিক্সা জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে কুড়িগ্রামের রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

মন্তব্য (০)