• অপরাধ ও দুর্নীতি

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ৬ মাদক ব্যবসায়ি গ্রেফতার, মাদক উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় ৫৮০ গ্রাম শুকনো গাজা, ৮০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। সোমবার জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা পুলিশের পৃথক অভিযানে মদকদ্রব্যসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।

এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সালন্দর ইউনিয়নের গড়েয়া রোডস্থ ঠাকুরগাঁও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মেইন গেটের সামনে অভিযান চালায়। এ সময় ১০৫ গ্রাম শুকনো গাঁজাসহ পৌর শহরের পূর্ব হাজীপাড়া মহল্লার মৃত মকলেছুর রহমান ওরফে মোখলেছুরের ছেলে মো: মাসুদ ওরফে মাসুম (৩১) কে গ্রেফতার করে। একই সাথে সদর উপজেলার চিলারং ইউনিয়নের বুড়িরবাঁধ এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।

এ সময় সদর উপজেলার রুহিয়া থানার গঞ্জুরবাড়ী গ্রামের সাগর আলীর ছেলে মো: সারোয়ার হোসেন ওরফে ঝুলু (২৮) কে ১৫৫ গ্রাম শুকনো গাঁজাসহ গ্রেফতার করা হয়। এছাড়াও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ছিলাছাপা গ্রামস্থ লোহাগাড়া থেকে পীরগঞ্জ গামী রাস্তার উপর থেকে ৪ বোতল ফেনসিডিল ও ২০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মো: মমতাজ আলী (৪০) কে গ্রেফতার করে।

সে ওই উপজেলার ঘোড়াধাপ (গুচ্ছগ্রাম) গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে। একই দিনে রানীশংকৈল থানা পুলিশ নেকমরদ ভবানন্দপুর (টাওয়ার পাড়া) এলাকা থেকে ২শ গ্রাম শুকনো গাঁজাসহ মো: হুমায়ুন কবির (৪২) কে গ্রেফতার করে। সে বালিয়াডাঙ্গী উপজেলার গোয়াকারী গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। একই সাথে পীরগঞ্জ থানা পুলিশ পীরগঞ্জ হতে ঠাকুরগাঁওগামী পীরগঞ্জ সরকারী কলেজ সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় উপজেলার ভেলাতৈড় গ্রামের মো: হাফিজ উদ্দীনের ছেলে মো: দুলাল হোসেন (২৫) কে ৬০পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অপরদিকে রুহিয়া থানা পুলিশ রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথ বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১২০ গ্রাম শুকনো গাঁজাসহ রিপন বর্মন (২২) কে গ্রেফতার করা হয়।

সে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মোলানী (ধামাপাড়া গ্রামের বাগ্যনাথের ছেলে। পৃথক ৬টি ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo