• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে জাল ভোট দিতে এসে আটক যুবকের কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জাল ভোট দেওয়ার সময় আবুল কালাম(৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক থেতরাই ইউনিয়নের কুমারপাড়া গ্রামের জহির উদ্দিন ছেলে। মঙ্গলবার (২১ মে) সকালে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে এসে আটক হন যুবক আবুল কালাম।

ওই কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, আটককৃত আবুল কালাম একবার এসে ভোট দিয়ে যান। পরে আবারো ভোট দিতে আসলে পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। এ ঘটনার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক আবুল কালামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী জালভোট প্রদান করে অপরাধ করায় ও সাক্ষীগণের উপস্থিতিতে দোষ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৯ ধারা মোতাবেক তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, আমাদের প্রায় ১ হাজার ২শ পুলিশ সদস্য তিন উপজেলায় নির্বাচনে দায়িত্ব পালন করছেন। অবাধ, নিরপেক্ষ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo