• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় মুদি দোকানিকে হত্যা মামলায় দুই বন্ধুর যাবজ্জীবন

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় চাঁদার টাকা না পেয়ে মুদি দোকানি রফিকুল হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের জেল দেওয়া হয়। সোমবার বিকেল ৩টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- সারিয়াকান্দি উপজেলার ডোমকান্দি গ্রামের মোজ্জামেল হকের ছেলে তুহিন মিয়া ও দৌলতজ্জামানের ছেলে সুলতান মাহামুদ । রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট নাসিমুল করিম হলি।

অ্যাডভোকেট হলি জানান, ২০১৫ সালের ২৮ আগস্ট রাত সোয়া ৮টার দিকে  তুহিন ও সুলতান ডোমকান্দি গ্রামে রফিকুলের মুদী দোকানে আসেন। সেখান থেকে তারা এক প্যাকেট সিগারেট নেওয়ার পর চাঁদা হিসেবে ৫০ টাকা দাবি করেন। রফিকুল তাদের টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে সিগারেটের পাওনা টাকা দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে তুহিন ও সুলতান দোকানের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে রফিকুলের পেটে ছুরিকাঘাত করেন। তার চিৎকার শুনে গ্রামবাসীরা দৌড়ে আসলে আসামিরা পালিয়ে যান।

পরে আহত রফিকুলকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় ১ সেপ্টেম্বর রফিকুলের ভাই ছায়েদ আলী বাদী হয়ে তুহিন ও সুলতানের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর রাতে রফিকুল মারা যান। পরে হত্যাচেষ্টার মামলাটি হত্যা মামলা হিসেবে পুলিশ গ্রহণ করে। তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ৩০মে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘ আট বছর বিচারিক প্রক্রিয়ায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুরে আদালত রায় ঘোষণা করেন।

তিনি আরও জানান, রায় ঘোষণার পর দণ্ডিত দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে আর বিজ্ঞ আদালতের এমন রায়ে খুশি মামলার বাদীপক্ষ। 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo