• অপরাধ ও দুর্নীতি

নীলফামারীর পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা বিষ্ণুমূর্তিসহ গ্রেফতার- ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে বিষ্ণু মূর্তিসহ শফিকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। রোববার (১৯মে) সৈয়দপুর থানা-পুলিশ ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। বিষ্ণুমূর্তিটি ভারতের পাচারের উদ্দেশ্যে বাড়িতে লুকিয়ে রেখেছিলেন বলে জানান শফিকুল। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আটক শফিকুল সৈয়দপুর উপজেলার কাশীরাম বেলপুকুর ইউনিয়নের পুকুরপাড়ার খলিল উদ্দিনের ছেলে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩-এর একটি দল শনিবার বেলা ৩টার দিকে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে অভিযান চালায়। এ সময় ওই ইউনিয়নের পুকুরপাড় গ্রামের শফিকুলকে বাড়ি থেকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যমতে ঘরে রাখা কালো পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করে।

ভারতে পাচারের উদ্দেশ্যে এই মূর্তিটি রাখা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল স্বীকার করেন। পুলিশ জানায়, মূর্তিটির দৈর্ঘ্য ১১ ইঞ্চি এবং প্রস্থ ৬ ইঞ্চি। বাজারে এর আনুমানিক মূল্য সাড়ে ছয় লাখ টাকা। এ ঘটনায় আজ সৈয়দপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। সৈয়দপুর থানার ওসি শাহা আলম বলেন, গ্রেপ্তার ওই ব্যক্তিকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo