ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৫ কেজি গাঁজাসহ বাদশা মিয়া(৩৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি টাঙ্গাইল জেলার সদর উপজেলার মালতীপাড়া এলাকার ফজল হকের ছেলে। শনিবার(১৮ মে) গভীররাতে বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ শামীম মন্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে বেগমগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোল্লারহাট বাজার থেকে বাদশা মিয়াকে গ্রেফতার করা হয়।
এসময় তার সাথে থাকা স্কুলব্যাগের ভিতরে পলিথিন ও টেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রোববার(১৯ মে) বিকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)