ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ০৯ জন(কুড়িগ্রাম-০৬, নাগেশ্বরী-০৩) সিআর ওয়ারেন্ট মূলে ০২ জন ( কুড়িগ্রাম), নিয়মিত মামলায় গ্রেফতার ১১ জন ( রাজারহাট-০১, উলিপুর-০৭, ভুরুঙ্গামারী-০১, চিলমারী-০২), পূর্বের মামলায় গ্রেফতার ০২ জন (উলিপুর-০১, ফুলবাড়ী-০১) ১৫১ ধারায় গ্রেফতার ০১ জন(রৌমারী), সাজা সিআর ওয়ারেন্ট মূলে ০১ জন (উলিপুর) সহ মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

মন্তব্য (০)