• অপরাধ ও দুর্নীতি

রাজারহাটে স্ত্রী হত্যায় ঘাতক স্বামী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রী হত্যায় ঘাতক স্বামী রতিন্দ্রনাথ রায় (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(১৮ মে) ভোরে উপজেলার ছিনাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার মীরের বাড়ী এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী বকুল রানীকে মারপিট করলে অজ্ঞান হয়ে যায়। তাকে উদ্ধার করে কুড়িগ্রাম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রংপুরে রেফার্ড করেন।

পরে রংপুরে যাওয়ার পথে বকুল রানী মারা যায়। এ ঘটনায় বকুল রানীর ছোট ভাই অজয় দাস বাদী হয়ে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ঘাতক স্বামী রতিন্দ্রনাথ রায়কে গ্রেফতার করে পুলিশ।এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo