• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

কৃষি জমি বালি ও মাটি দিয়ে ভরাট, ৩ জনের ৬ মাস করে কারাদণ্ড

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমি বালু-মাটি ফেলে কৃষি জমি ভরাট করার দায়ে ৩ জনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও ৬টি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার (১৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চত করেছেন উপজেলা নির্বাহী অফিসর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু।

এর আগে উপজেলার নাগরী ইউনিয়নের গলান এলাকায় বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত গভীর ইউএনও’র নেতৃত্বে চলা অভিযানের পর ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ প্রদান করেন তিনি। দণ্ডপ্রাপ্তরা হলো গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পারাবর্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রমজান মিয়া (৩৫), নওগাঁর  অর্জনপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে সেলিম রেজা (৩০) ও বরিশালের পটোয়াখালীর চানপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে রাশেদুজ্জামান (৫৫)। ভ্রাম্যমান আদালতের বিচারক এস এম ইমাম রাজী টুলু বলেন, ইউএনও ইমাম রাজী টুলু বলেন। 

২০১৯ সালের ২৭ জানুয়ারি উচ্চ আদালতের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিট আবেদনের শুনানি করেন। শুনানিতে বলা হয়, কালীগঞ্জের বিভিন্ন এলাকায় খাল-বিল, নদী-পুকুর, কৃষি জমি-জলাশয় ভরাট এবং অবৈধ দখলের উপর স্থিতাবস্থা জারি করা হলো। আদালতের ওই নির্দেশ অমান্য করেই বিভিন্ন হাউজিং কোম্পানি কালীগঞ্জের বিভিন্ন এলাকায় কৃষি জমি ও জলাশয় ভরাট কার্যক্রম পরিচালনা করে আসছিল।তিনি বলেন, খবর পেয়ে গলান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাটি ও বালু ফেলে কৃষি জমি ভরাট কার্যক্রম করার দায়ে একটি হাউজিং কোম্পানির তিনজনকে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে ভরাট কাজে ব্যবহৃত ছয়টি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।এ সময় অভিযানকালে কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মধুসূদন পান্ডে, বেঞ্চ সহকারী মো. হুমায়ুন শিকদার, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo