• অপরাধ ও দুর্নীতি

রৌমারীতে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৬ মে) সন্ধ্যায় বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ খনজনমারা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ বন্দবেড় গ্রামের ফুলবাবু মিয়ার ছেলে শামসুল হুদা (৪৮) ও একই গ্রামের জবেদ আলীর ছেলে নিজামুদ্দিন (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ খনজনমারা গ্রামে অভিযান চালিয়ে ৩৭৫ পিস ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামসুল হুদার বিরুদ্ধে পূর্বের দুইটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। শুক্রবার(১৭ মে) দুপুরে রৌমারী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুশাহেদ খান জানান, আটক দু'জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo