• অপরাধ ও দুর্নীতি

নাগেশ্বরীতে ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪৬ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি মনোয়ারা বেগম (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের বোর্ডেরহাট নেওয়াশীপাড়া থেকে একই এলাকার মাদক কারবারি মোছাঃ মনোয়ারা বেগমকে ৪৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে পুলিশ। পুলিশ আরো জানায়, তিনি দীর্ঘদিন ধরে তার বাড়িতে মাদক ব্যবসা করে আসছিলেন। অনেকদিন ধরে তাকে নজরদারিতে রাখলে উপযুক্ত স্বাক্ষী প্রমানের অভাবে ধরতে পারেনি। অবশেষে সোমবার গভীররাতে মাদকসহ হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo