• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ৬ বছর ধরে পলাতক মাদক, চুরিসহ ৮ টি মামলার আসামী স্বপন মিয়া (৩৬)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার(১৪ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬ বছর ধরে পলাতক ৫ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ও মাদক, চুরি সহ ৮ টি মামলার আসামী নাগেশ্বরী থানাধীন ভুষুটারী গ্রামের মোঃ স্বপন মিয়াকে গভীর রাতে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদক, চুরি, চাঁদাবাজিসহ মোট ৮টি মামলা রয়েছে। সে বিভিন্ন সময় বিভিন্ন জেলায় অবস্থান করার পর নাগেশ্বরী থানা পুলিশ গভীর রাতে নিজ বসতবাড়িতে আসা মাত্রই গ্রেফতার করে। অপরাধ দমনে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo