• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে ১৭টি মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৩২পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(১১ মে) রাতে বজরা ইউনিয়নের খামার বজরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিন উমানন্দ গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন মিয়া(৩২), উমানন্দ বংশীপাড়া গ্রামের বিনয় চন্দ্রের ছেলে পবিত্র চন্দ্র(৩৬), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের লখিয়ারপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে সাজু মিয়া(২৮) ও আব্দুর রহমান মন্ডলের ছেলে রুবেল মন্ডল (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আতিকুজ্জামান আতিকের নেতৃত্বে এসআই মশিউর রহমান, হোসাইন কবির, এএসআই সোহাগ পারভেজসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে খামার বজরা এলাকা থেকে চার মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিঃ বিহীন পালসার মোটরসাইকেল ও একটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতার নয়ন মিয়ার বিরুদ্ধে পূর্বের ১৭ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

রোববার(১২ মে) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo