ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: ওয়াজ শুনে গাজীপুরের গজারী বনের ভেতর দিয়ে বাড়ি ফেরার পথে এক নারীকে গণধর্ষণের ঘটনায় পলাতক মাসুদ রানা ওরফে মাকছুদুল (২৬) নামের আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার ( ১০ মে ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) ও সহকারী পুলিশ সুপার মো.মাহফুজুর রহমান। এরআগে একই দিন সকালে গাজীপুর হোতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুদ রানা শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা গ্রামের মো. আফাজ উদ্দিনের ছেলে।
তিনি জানান, গত ২২ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে ভুক্তভোগী ওই নারী তার এলাকার একটি মসজিদে ওয়াজ মাহফিল শুনে বাড়িতে ফিরছিলেন। পথে শ্রীপুর উপজেলার শিমুলতলা এলাকার জনৈক সুজন-সুমনের বাড়ির পূর্ব দিকে শরাফত আলীর টেক নামের গজারী বনের ভেতর দিয়ে আসার সময় মাসুদসহ অজ্ঞাত আরো ৩ জিন মিলে তার পথ গতিরোধ করে। পরে তারা তাকে গণধর্ষণ করেন।
তিনি আরো জানান, এ ঘটনায় দুই দিন পর ভুক্তভোগী ওই নারী শ্রীপুর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতারকৃত মাসুদ রানা গাজীপুরের হোতাপাড়া বাইল্লামার্কেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে লিটন মিয়ার হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)