• অপরাধ ও দুর্নীতি

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা পুলিশের ২৪ ঘন্টার অভিযানে ২ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। শুক্রবার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, জেলা পুলিশের পক্ষ থেকে ২৪ ঘন্টায় ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। 

জেলার আইন শৃংখলা রক্ষার্থে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা পুলিশ। এ সময় পীরগঞ্জ থানার নারায়নপুর প্রধানপাড়া গ্রামের মো: আব্দুল খালেকের মেয়ে মোছা: সুবর্না আক্তার (২৬) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো: সালমান শাহ (২৬) কে গ্রেফতার করে পুলিশ। এ সময় ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এর মধ্যে সুবর্না আক্তারের স্থায়ী বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কুষ্টিয়া ২য় খন্ড গ্রামে। তাদের উভয়েল বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য আইন মামলা দায়ের করা হয়। 

অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo