• অপরাধ ও দুর্নীতি

বিজয়নগরে জাল টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ বিজয়নগরে জাল টাকা এবং জাল নোট তৈরির সরঞ্জামাদিসহ একটি বাড়িতে বিপুল পরিমাণ জাল টাকাসহ তিনজন গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাতে উপজেলার কামালমুড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ থানার আদশা গ্রামের মৃত আব্দুর রশিদ হাজীর ছেলে মো. রাসেল হাজী (৩২), ফেনীর সদর উপজেলার আকরামপুর গ্রামের আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৩৪) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কামালমুড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মো. সানি মিয়া (১৯)।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিজয়নগর থানার কামালমোড়া এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানে বাংলাদেশি চার লাখ ৮৮ হাজার পাচঁশত টাকা মূল্যমানের জাল টাকা উদ্ধার করা হয়। এসময় জাল নোট তৈরির স্ক্যানার সংযুক্ত কালার প্রিন্টার, প্রিন্টারের পাউডার কালি, জাল নোট তৈরির জন্য ব্যবহৃত সাদা কাগজ, হার্ড ড্রাইভ, কী বোর্ড, মাউস, মাল্টিফ্লাগসহ ইলেকট্রিক ক্যাবল, এন্টি কাটার এবং খালি জারিকেনসহ আরও বিভিন্ন মালামাল পাওয়া যায়। সেখান থেকে জাল নোট প্রস্তুতকারী ও বাজারজাতকারী চক্রের তিনজন সদস্যকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের মামলা দায়েরের পর আসামী ও জব্দকৃত জাল টাকা এবং জাল নোট তৈরির সরঞ্জামাদিসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ চক্রের অন্যান্য সদস্য এবং যে কোনো পর্যায়ের জাল নোট প্রস্তুতের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo