• অপরাধ ও দুর্নীতি

নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

নড়াইল  প্রতিনিধিঃ নড়াইলে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) এর বিচারক মুহাম্মাদ সাইফুল আলম এ দণ্ডাদেশ প্রদান করেন।  দণ্ডপ্রাপ্ত হলেন–খন্দকার ইনামুল ইসলাম ছোটন (৪০), তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মোড়ালীকাটি গ্রামের খন্দকার মুনসুর শেখের ছেলে। রায় ঘোষণার সময় আসামি ছিলেন না। মামলার অপর আসামি একই উপজেলার ঝিকরা গ্রামের জাকারিয়া বুলুকে বেকসুর খালাস দেন আদালত। 

নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলা বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২১ আগস্ট নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার সীতারামপুর ব্রিজের পশ্চিম পাশে সন্দেহভাজন মোটরসাইকেল তল্লাশি করে ৯ কেজি ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ইনামুল ইসলাম ছোটন ও জাকারিয়া বুলু নামে দুজনকে আসামি করে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে পুলিশ।

পরবর্তীতে ইনামুল ইসলাম ছোটনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ৮ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ দণ্ডাদেশ প্রদান করেন।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo