• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

ফেনীতে ডাকাতির চেষ্টাকালে ৬ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার 

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে ডাকাতির চেষ্টাকালে কিশোর গ্যাংপ্রধানসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‍্যাব। কাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৬ এপ্রিল) ফেনী র‍্যাব-৭ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, ফেনী মডেল থানার মধ্যম রামপুর এলাকার পাকা রাস্তার ওপর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল কিশোর গ্যাং চক্র। খবর পেয়ে র‍্যাব-৭-এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

টের পেয়ে সাত-আটজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা সোনাগাজী উপজেলার বগা দানা ইউনিয়নের বাসিন্দা মো. মাহি (২২), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মো. মানিক (১৮), ফেনী সদর উপজেলার বারাইগুড়ি গ্রামের মো. বাবু (১৯), শহরের মিয়াজী রোড এলাকার মো. আসিফ (১৮), সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মো. আরমান (১৯) ও সুন্দরপুর গ্রামের মো. সৈকতকে (১৭) আটক করেন। 

আটকদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে ১ নম্বর আসামি মাহিরের প্যান্টের পকেট থেকে একটি স্টিলের চাকু এবং ৩ নম্বর আসামি মো. বাবুর প্যান্টের পকেট থেকে একটি ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়। 

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, গ্রেপ্তার আসামিরা ফেনী জেলার বিভিন্ন এলাকার স্থানীয় কথিত ‘এসডব্লিউএজি ৪৭’ নামক কিশোর গ্যাংয়ের সদস্য। দীর্ঘদিন ধরে তাঁরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন এবং তাঁরা পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্র নিয়ে ওই দিন রাতে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করেছেন। খবর পেয়ে র‍্যাব সেখানে অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo