• অপরাধ ও দুর্নীতি

নড়াইলে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধঃ আজ ২৫ এপ্রিল ২০২৪ (বৃহস্পতিবার) নড়াইল জেলার সদর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রবিউল ইসলাম (৫০) ও সবুজ হোসেন ওরফে আরমান (৩০) নামের ০২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০,০০০/- টাকা জরিমানাদন্ড প্রদান করেন নড়াইলের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালত।

সাজাপ্রাপ্ত রবিউল ইসলাম (৫০) যশোর জেলার কোতোয়ালি থানার মৃত মোকলেছ মন্ডলের ছেলে ও সবুজ হোসেন ওরফে আরমান (৩০) যশোর জেলার কোতোয়ালি থানার বাবর আলী মোল্লার ছেলে। সাজাপ্রাপ্ত আসামিদের নড়াইল সদর থানার মামলা নম্বর-২০ তারিখ-১৮/০৪/২০১৪, জিআর-১১৫/১৪, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ) মূলে থানা পুলিশ বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

আসামি রবিউল ইসলাম (৫০) ও সবুজ হোসেন ওরফে আরমান (৩০) উক্ত মামলায় দোষী সাব্যস্ত হলে অদ্য বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালত, নড়াইল মহোদয় বর্ণিত সাজা প্রদান করেন। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের প্রত্যক্ষ দিকনির্দেশনায় মামলায় যথাযথ সাজা হওয়ার ব্যাপারে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে চলেছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo