• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে গ্যারেজ মিস্ত্রি হত্যাকান্ড : ২ জনের যাবজ্জীবন

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে কামাল ফকির (২৯) নামে এক গ্যারেজ মিস্ত্রিকে হত্যার দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায় দেওয়ার আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলো ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর এলাকার ওহাব মাতুব্বরের ছেলে জুয়েল মাতুব্বর (৪০) ও ঝালকাঠির রামচন্দ্রপুর এলাকার আলম হাওলাদারের ছেলে মো. সাঈম হাওলাদার (২৫)।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন জানান, ২০২০ সালের অক্টোবর মাসে কামাল ফকির  নামে এক গ্যারেজ মিস্ত্রিকে হত্যার দায়ে জুয়েল মাতুব্বর ও মো. সাঈম হাওলাদার নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

তিনি আরো  জানান,  এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ও অপরাধ প্রবণতা কমে আসবে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo