• অপরাধ ও দুর্নীতি

রাজারহাটে স্ত্রী হত্যায় ঘাতক স্বামী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রী হত্যায় ঘাতক স্বামী সুধাংশু বর্মন(৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, গত ২০ এপ্রিল রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্ত সুধাংশু বর্মন(৪৮) তার স্ত্রী গায়েত্রী রানী ওরফে বাতাসী (৪০)কে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম করে। পরদিন সকালে গায়েত্রী রানী ওরফে বাতাসী মারা যায়। এ ঘটনায় বাতাসীর পিতা দেবেন্দ্র নাথ বর্মন বাদী হয়ে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিরঞ্জন রায়ের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে মামলা রুজুর আড়াই ঘন্টার মধ্য পলাতক ঘাতক স্বামী সুধাংশু বর্মনকে সিংগের ডাবরী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আসামী ঘটনার দায় স্বীকার করে সিআরপিসি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন। 

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo