• অপরাধ ও দুর্নীতি

পাবনায় দেশীয় অস্ত্র ও হাত বোমাসহ গ্রেপ্তার ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুর উপজেলায় দেশীয় অস্ত্র ও হাত বোমাসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাবের সদস্যরা। 

শনিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার হাদল ইউনিয়নের মঙ্গলগ্রামের মহল বিল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মঙ্গলগ্রামের মহল বিল এলাকার বক্কার প্রামাণিকের ছেলে মো. শাকিল ও শামীম হোসেন এবং মো. হামিদ প্রামাণিকের ছেলে সাদেক হোসেন। উভয়ের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১২) সিপিবি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহল বিল এলাকার একটি বাড়িতে অভিযান‌ চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র ও তিনটি হাত বোমা উদ্ধার করা হয়েছে। বোমা তিনটি নিস্ক্রিয় করতে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল টিম আনা হচ্ছে। ইতোমধ্যেই তারা রওনা দিয়েছেন। এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo