• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের সময় ২৩টি ট্রাক ও ৮টি স্কেভেটর জব্দ 

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ধলার মোড় শহর রক্ষা বাধঁ এলাকায় রাতের আধারে অবৈধ বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এসময় ৮টি স্কেভেটর ও ২৩টি ট্রাক জব্দ করেছে প্রশাসন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু কাটার কাজে জড়িতরা স্কেভেটর ও ট্রাক গুলো ফেলে পালিয়ে যায়।

বুধবার দিবাগত মধ্যরাতে শতাধিক ডাম্প ট্রাক ও স্কেভেটর দিয়ে পদ্মা নদীর ফরিদপুরের ধলার মোড় এলাকায় শহররক্ষা বাঁধ ঘেঁষে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বালু উত্তোলন করার অভিযোগে পেয়ে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফরিদপুর জেলা প্রশাসন।

ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ সদস্যদের পাশাপাশি অন্যান্য  কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক ট্রাক ও স্কেভেটর ফেলে পালিয়ে যান চালকসহ অন্যান্যরা।

পরে পরিত্যক্ত অবস্থায় ২৩ টি ছোট বড় ড্রাম ট্রাক ও ৮টি স্কেভেটর জব্দ করে আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলাম জানান, জব্দকৃত ড্রাম ট্রাক ও স্কেভেটর গুলো পুলিশি প্রহরায় রাখা হয়েছে, সকালে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানান, অপরাধীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দ্রুততম সময়ের মধ্যে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি  

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo