• অপরাধ ও দুর্নীতি

পাবনাগামী ট্রাক থেকে বগুড়ায় ২২ কেজি গাঁজা উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ রংপুর থেকে ট্রাকে গাঁজার চালান যাচ্ছিলো পাবনায় কিন্তু র‍্যাবের অভিযানে ধরা পড়ে গেল বগুড়ায়। মঙ্গলবার সকালে শহরের মাটিডালী এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। জব্দ করা হয়েছে গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও। 

গ্রেপ্তারকৃতরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা পূর্ব সিন্দুনা এলাকার নজরুল ইসলাম খান এবং নীলফামারীর ডিমলার ছোট খাতা এলাকার রুবেল মিয়া। 

মঙ্গলবার দুপুরে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।  

র‍্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে রংপুর থেকে পাবনাগামী একটি ট্রাকে(ঢাকা মেট্রো- ড-১৪-১৮৪৯) গাঁজা বহন করছে। সেই সংবাদের ভিত্তিতে মাটিডালীতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং ট্রাক জব্দ করা হয়৷ 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo