• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

দিনাজপুরে নাশকতা মামলায় জামায়াত শিবিরের ১৭ নেতাকর্মী কারাগারে 

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে নাশকতার মামলায় জামায়াত শিবিরের জেলার ৩ টি উপজেলায় ১৭ জন নেতাকর্মীকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালতের বিচারক।  

কোর্ট পুলিশ পরিদর্শক এ.কে. এম লিয়াকত আলী জানান, নাশকতার মামলায় জামিন আবেদনসহ আজ মঙ্গলবার দুপুরের দিকে জেলা ও দ্বায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন হাকিমপুর, ঘোড়াঘাট এবং নবাবগঞ্জ উপজেলার জামায়াত শিবিরের ১৭ জন নেতাকর্মী। আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেলা কারাগারে প্রেরনের আদেশ দেন জেলা ও দ্বায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ যাবিদ হোসেন।

 অভিযুক্তদের বিরুদ্ধে গত বছরের অক্টোবর এবং নভেম্বর মাসে সরকার বিরোধী আন্দোলনের নামে জ্বালাও পোড়াও এবং অগ্নি  সংযোগ করে সাধারণ মানুষের জান মালের ক্ষতিসাধন করেছিল। তারা সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে পুলিশ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ওই ৩ টি থানায় নাশকতার মামলা রুজু করেছিল। ওইসব মামলায় তদন্ত করে জামাত শিবিরের নেতাকর্মীদেন বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র ( চার্জশীট) পেশ করেছেন তদন্ত কর্মকর্তা। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে জেলা ও দায়রা আদালত হতে গ্রেফতারী পরোয়ান  জারি করা হয়েছিল। জামিন আবেদনসহ আজ মঙ্গলবার দুপুরে আইনজীবীর মাধ্যমে দিনাজপুর জেলা ও আদালতে আত্মসমর্পণ করেন তারা। 

কারাগারে পাঠানো অভিযুক্তরা হলেন নবাবগঞ্জ উপজেলার জামাতের রোকন মুশফিকুর রহমান (৪৫) গোলাম মোস্তফা (৪২) মতিউর রহমান (৪০) নজিবর রহমান (২৮) মাওলানা শফিকুল ইসলাম (৪৮) আব্দুর রহিম ( ৫০) বোরহানুল ইসলাম (৩০) ও হাফিজুল ইসলাম (২৮)।  

হাকিমপুর উপজেলার মোফাজ্জল হোসেন (৩৫) আসলাম উদ্দিন (৪২) মোহাম্মদ আলী হোসেন (৩০) মিরাজ উদ্দিন (৪৬) ও আতোয়ার হোসেন (৪০)। 

ঘোড়াঘাট উপজেলার মাহমুদুর রহমান (৩০) ইহসানুল হক (৪০) সিরাজুল ইসলাম( ৪৫) ও মোঃ আব্দুল্লাহ আল কাফি (৫০)। 

অভিযুক্তদের বিরুদ্ধে ততোধিক নাশকতার মামলা বিচারাধীন রয়েছে।

 

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo