• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার ৫

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারীর চর শৌলমারী ইউনিয়নের ব্রক্ষপুত্র নদীর পাড় থেকে জুয়া খেলার সময় উলিপুর থানাধীন চর শৌলমারী পাহালীপাড়ার মোঃ আমিনুল ইসলাম (৩৮), চর ধনতলা গ্রামের মোঃ আব্দুল বারেক (৩৮), চর বোয়ালমারী গ্রামের মোঃ আব্দুর রহমান (২৬) ও মোঃ শামিম মিয়া (২১) ও দক্ষিণ নামাজের চর গ্রামের  মোঃ গোলাম হোসেন (৪৬) কে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থসহ গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo