ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলায় গাঁজাসহ পারভিন বেগম (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ এপ্রিল) সকালে উপজেলার নড়াগাতি থানার খাসিয়াল ইউনিয়নের চোরখালি এলাকা থেকে ওই নারীকে গ্রেফতার করে পুলিশ। নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার পারভীন বেগম কালিয়া উপজেলার নড়াগাতি থানার চোরখালী গ্রামের মৃত মফিজ আলীর মেয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে নড়াগাতি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নয়ন বিশ্বাস ও সঙ্গীয় নারী ফোর্সের সহোযোগিতায় কালিয়া উপজেলার নড়াগাতি থানাধীন খাসিয়াল ইউনিয়নের চোরখালি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে পারভিন বেগম নামে ওই নারীকে গ্রেফতার করেন। এসময় ওই নারীর কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
ওসি মো.মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে ওই নারীকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...
নিউজ ডেস্কঃ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...
জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

মন্তব্য (০)