• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে ১৪ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ১৪ বছর পলাতক থাকার পর হত্যা মামলার আসামী বাদশা মিয়া ওরফে মকু (৪৬)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দূর্গাপুর ইউনিয়নের গোড়াই মিয়াজি পাড়া গ্রামের দজির উদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, ২০১১ সালে গাজীপুর জেলার টঙ্গী থানা  এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে বাদশা মিয়া ও তার সহযোগিরা নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে মারপিট করে হত্যা করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকে বাদশা মিয়া দেশের বিভিন্ন জায়গায় ১৪ বছর ধরে পলাতক ছিলেন। বুধবার(১০ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার থেকে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামী বাদশা মিয়া ওরফে মকুকে গ্রেপ্তার করে উলিপুর থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo