• সমগ্র বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া। প্রতিনিধিঃ আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।এটি মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাহতুল্লাহ নূর। ঈদের জামাত পালনের লক্ষে সকল ধরনের প্রস্ততি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। এদিকে, মঙ্গলবার (৯ এপ্রিল) জেলা ঈদগাহ ময়দানের প্রস্তুতি কাজ পরির্দশন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় তিনি মাঠের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বৈরী আবহাওয়ায় যাতে নামাজে কোনো রকম ব্যঘাত না ঘটে সেজন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন ও মুসল্লিদের নিরাপত্তার কথা চিন্তা করে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।এছাড়াও জেলা শহরের শেরপুর, কাউতলী নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের আউটার স্টেডিয়াম, ভাদুঘর ফাঁটা পুকুর ঈদগাহ ময়দান, ভাদুঘর শাহী মসজিদ প্রাঙ্গন, ট্যাংকের পাড় মাঠ, পূর্বমেড্ডা বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণ, শরীফপুর ঈদগাহ মাঠসহ জেলার ৯৮৬টি ঈদগাহ ও ৪৯৬টি মসজিদে সকাল ৮টা থেকে ৯টার ভেতর ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজ...

বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...

image

গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo