• সমগ্র বাংলা

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা ফল মেলা শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে নড়াইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা ফল মেলা’। ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রকল্পের আওতায় নড়াইল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করেছে।

আজ ১৮ জুন (বৃহস্পতিবার) বেলা ১১টায় নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান এবং নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) টি. এম. রাহসিন কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রোকনুজ্জামান।

তিন দিনব্যাপী এই মেলায় জলবায়ু সহনশীল আধুনিক কৃষি প্রযুক্তি, সৌরচালিত সেচ ব্যবস্থা ও আধুনিক চাষাবাদ পদ্ধতিসহ বিভিন্ন প্রযুক্তির স্টল প্রদর্শন করা হচ্ছে। আয়োজকরা জানান, স্থানীয় কৃষকদের আধুনিক, লাভজনক ও টেকসই কৃষির সাথে পরিচয় করিয়ে দেওয়াই এই মেলার মূল উদ্দেশ্য। মেলাটি আগামী ২০ জুন পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলার সকল কৃষক ও দর্শনার্থীদের মেলা পরিদর্শনের আহ্বান জানিয়েছেন।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo