ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক সেবিকে আটক করে থানা পুলিশ। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
চাটমোহর থানা পুলিশ সুত্রে জানা জায় , চাটমোহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নিয়মিত অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক সেবিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার দোলং এলাকার গোলজার প্রামাণিকের ছেলের রনি প্রামানিক (৩৫), মূলগ্রাম এলাকার নজরুল ইসলামের ছেলে শুকুর আলী (৩০) ও দোলং মহল্লার ইসমাইল সরদারের ছেলে হাবিবুর রহমান (৪৫)।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেক মাদক সেবিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ একশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...
জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

মন্তব্য (০)