ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গত ৮ এপ্রিল রাতে সন্তোষপুর ইউনিয়নের বড় ধনীরপাড় নামক স্থানে পাগলা বাজার হতে দক্ষিণ অনন্তপুরগামী রাস্তা থেকে ফুলবাড়ী থানাধীন দক্ষিণ অনন্তপুর গ্রামের মাদক কারবারি মোঃ আলমগীর হোসেন(৩২) ও মোঃ সাইফুর রহমান (৩৮)কে ২১ কেজি গাঁজাসহ গ্রেফতারের করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এদের সাথে যাদের লিংক আছে, তাদেরকেও আমরা আইনের আওতায় আনার চেষ্ঠা করছি। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত আছে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা ও সহায়তা প্রত্যাশা করি।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)